প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
কোনো খলনায়ক, ভিলেন, মীরজাফর, জিন্নাহ-গোলাম আজমেরা বাংলাদেশের নায়ক ছিল না, হতে পারে না—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তৈয়ব হাবিলদার। তিনি বলেন, ভাষা আন্দোলনের বিরোধী প্রধান অপশক্তি জিন্নাহর আলখেল্লা ডাকসু থেকে অপসারণ করলাম।
সোমবার নিজের ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কোনো খলনায়ক, ভিলেন, মীরজাফর জিন্নাহ-গোলাম আজমেরা বাংলাদেশের নায়ক ছিলো না, হতে পারেনা। ভাষা আন্দোলনের বিরোধী প্রধান অপশক্তি জিন্নাহর আলখেল্লা ডাকসু থেকে অপসারণ করলাম।-আবু তৈয়ব হাবিলদার, ঢাকা বিশ্ববিদ্যালয়।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবিতে থুথু দিয়ে ভেঙে ফেলেন তিনি।
আবু তৈয়ব ডাকসু নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ ভিপি (সহ-সভাপতি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের ছাত্র। ছবিটি স্থাপনের পর থেকেই বিভিন্ন মহল থেকে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছবি ভাঙার আগে আবু উত্তেজিত তৈয়ব বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছেন।
কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।
