হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রেমের ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ক্যাম্পাসের একাধিক শিক্ষার্থীর সাথে সুকৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিষয়টি প্রকাশ পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই যুবক নিজেকে হাবিপ্রবির নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যাতায়াত আসছিল। এই পরিচয়ের আড়ালে সে একই সাথে একাধিক নারী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি তার আচরণে সন্দেহ হলে শিক্ষার্থীরা খোঁজ নিয়ে জানতে পারেন যে সে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদেরই শিক্ষার্থী নয়। এরপর আজ (১৩ সেপ্টেম্বর) তাকে ক্যাম্পাস থেকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার অপরাধের কথা স্বীকার করে এবং বলে,"তার নাম শহীদুল ইসলাম।তার বাসা হাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন কর্ণাই গ্রামে। ফেইসবুকে সে বাবু আহমেদ নামের ফেইক আইডি চালায় এবং নিজেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন।সে একাধিক মেয়ে শিক্ষার্থীর সাথে অনলাইনে কথা বলতো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতো।"
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বরত সহকারী প্রক্টর প্রফেসর ডঃ মোঃ আবুল কালাম জানান,"অভিযোগ আসার আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি এবং তার অভিভাবককে তার সম্পর্কে জানাই।বর্তমানে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।তার ব্যবহৃত সকল সিম জব্দ এবং ফেইসবুক আইডিগুলো ডিলিট করা হয়।তিনি আরো জানান, যদি ভবিষ্যতে এমন কাজ পুনরায় করে তাহলে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নিবে।"