সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শেকৃবির ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এএম

সংগৃহীত

 

শিক্ষা ছুটি (স্টাডি লিভ) নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছয় শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১২ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

বহিষ্কৃত শিক্ষকরা হলেন: মো. মেফতাউল ইসলাম সৈকত (কৃষি রসায়ন বিভাগ), মারজানা ইয়াসমিন (কৃষিতত্ত্ব বিভাগ), সাইফুল্লাহ শাহরিয়ার (মৃত্তিকা বিজ্ঞান অনুষদ), মো. জাভেদ আজাদ (কৃষি সম্প্রসারণ বিভাগ), মোছা. মাহমুদা পারভীন (ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), কে.বি.এম. সাইফুল ইসলাম (মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ)

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও এসব শিক্ষক নিজ নিজ বিভাগে যোগদান করেননি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাঁদের একাধিকবার নোটিশ পাঠিয়ে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলেও তাঁরা কোনো সন্তোষজনক জবাব দেননি। পরবর্তীতে একাডেমিক শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেটে উত্থাপন করা হলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।এছাড়াও একই অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার হিমাংশু মন্ডলকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তবে তাকে দ্বিত্বীয় ধাপে চিঠি দিয়ে আবার সতর্ক করা হবে বলে জানা গেছে।

Link copied!