ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি'র নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ সংগঠনটির অন্য সদস্যরা।
অনুষ্ঠানটি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়ে জাতীয় সংগীত পাঠ করা হয়। এছাড়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণদের সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলার মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাকারিয়া রহমান সবার উদ্দেশ্য বলেন, "আজকের এই আয়োজন তোমাদের ভাতৃত্বকে আরো দৃঢ় করবে। সৎ পথে চলবে এবং নৈতিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। বর্তমানে শিক্ষার্থীরা বই বিমূখ হয়ে যাচ্ছে তোমরা প্রচুর বই পড়বে অযথা ইন্টারনেটে সময় নষ্ট করবে না। নিজের লক্ষ্য ঠিক করে সেই অনুযায়ী পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে হবে।”