শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে দুইটি সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট দুইজনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর পরিসংখ্যানে বিএস ও এমএস ডিগ্রি থাকতে হবে। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ অথবা ৫-এর মধ্যে জিপিএ ৪.২৫ থাকতে হবে।
প্রার্থীদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে পোস্টডক্টরাল গবেষণায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা অথবা স্বনামধন্য কোনো গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ/সায়েন্টিফিক অফিসার বা সমমানের পদে অন্তত ছয় বছরের গবেষণার অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে।
তবে পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি।
নিয়োগপ্রাপ্তদের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত। এ পদটি গ্রেড-৬-এর আওতাভুক্ত এবং চাকরির ধরন ফুল টাইম।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ৭৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন করার শেষ সময় ২৮ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি:
আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে  ক্লিক করুন https://jobs.du.ac.bd/job_details/343

Link copied!