বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

নিটার ক্যাম্পাসে ইনডোর ও আউটডোর গেইমস কর্নারের উদ্বোধন

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম

অনুষ্ঠান শেষে গেইমস কর্নারটি সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন এলাকায় নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর তত্ত্বাবধানে ও নিটার প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি ইনডোর ও আউটডোর গেইমস কর্নার স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

গেইমস কর্নারটিতে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী সংযোজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের অবসর সময়কে আরও আনন্দময় করে তুলবে। আজ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ গেইমস কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিটারের পরিচালক জনাব ড. মোঃ আশেকুল আলম রানা। উদ্বোধনী অনুষ্ঠানে নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দসহ বেশকিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উদ্বোধন অনুষ্ঠান শেষে গেইমস কর্নারটি সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্যাম্পাসে এ ধরনের একটি গেইমস কর্নার দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।

Link copied!