প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে প্রথম আলোর জবিব প্রতিনিধি এস এম শাহাদাত হোসেন সভাপতি এবং দ্য ডেইলি স্টারের জবি প্রতিনিধি রাকিব মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিক সমিতির গঠিত নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীন নতুন এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন—সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহমুদুর রহমান নাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্য নিউ নেশনের মো. আব্দুর রাকিব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের মো. মিলন হোসেন। এছাড়া দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ পোস্টের ইয়াছির মো. ফাহাদ এবং অর্থ সম্পাদক পদে জাগো নিউজের তৌফিক হোসেন দায়িত্ব পেয়েছেন। নতুন এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের মিজান উদ্দীন মাসুদ ও বাংলা ট্রিবিউনের সুহাইল আহমদ।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) অনিয়ম, শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অতীত থেকেই ক্যাম্পাস সাংবাদিকতায় সাহসিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আগামী দিনেও সত্য প্রকাশ ও গঠনমূলক সমালোচনার এই ধারাবাহিকতা আরও জোরদার হবে এমন্টাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
