প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বর্ণিল ভাবে আয়োজনে ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের আয়োজনে ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ শীর্ষক প্রতিপাদ্যে 'বিশ্ব ডিম দিবস' উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষদের বিনামূল্যে একটি করে ডিম খাওয়ান। পরে একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষদের ডিন অধ্যাপক ড. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
মূল আলোচক অধ্যাপক ডা.মোছা:মিনারা খাতুন অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ডিমের পুষ্টি, ডিমের গুনাগুন, ডিম সম্পর্কে মানূষের ভুল ধারনা এবং বাংলাদেশের পরিপেক্ষিতে ডিমের পরিসংখ্যান তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, 'সারা বিশ্বে অত্যন্ত উৎসাহের সঙ্গে দিবসটি উদ্যাপন করা হয়। বাংলাদেশেও পুষ্টির ঘাটতি দূরীকরণ এবং ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। ডিমকে প্রকৃতির ‘পারফেক্ট’ বা সম্পূর্ণ পুষ্টির আধার বলা হয়। একটি সাধারণ ডিমে শরীরের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। শরীরের কোষ গঠন, পেশি মজবুত করা এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে প্রোটিনের বিকল্প নেই, যা ডিমে প্রচুর পরিমাণে থাকে।'
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'একটি ফার্মে অনেক শ্রমিক কাজ করেন, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। একসময় দেশে ফার্মের সংখ্যা কম থাকলেও এখন অনেক ফার্ম গড়ে উঠেছে এবং এ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। কৃষিভিত্তিক এসব ফার্মের আরও উন্নয়ন হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পৌঁছে দিতে হবে।'
অনুষ্ঠানের সভাপতি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম খান বলেন, 'খাবার রান্নার ক্ষেত্রে তাপের ব্যবহার গুরুত্বপূর্ণ। তাপের প্রভাবে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়।
ডিম বিভিন্নভাবে খাওয়া যায় তবে সবচেয়ে স্বাস্থ্যকর পদ্ধতির মধ্যে সেদ্ধ ডিম অন্যতম। তেলে ভাজা ডিমে তেলের সঙ্গে বিক্রিয়ার ফলে কিছু ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে। এ কারণে তেলের পরিবর্তে পানিতে ডিম সেদ্ধ করে খাওয়া উত্তম।
তিনি আরও বলেন, দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে কৃষিসংশ্লিষ্ট বিজ্ঞানীদের অবদান রয়েছে। অন্যদিকে, চিকিৎসাক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সমস্যা তৈরি হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশে ৪০ থেকে ৪২ ধরনের অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়েছে।'
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের হাতে বানানো পোস্টার পরিদর্শন করেন।
সেমিনার শেষে অতিথিরা শিক্ষার্থীদের তৈরি ডিমের পুষ্টিগুণবিষয়ক পোস্টার পরিদর্শন করেন। শিক্ষার্থীরা বলেন, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন প্রতিবছর করা উচিত।
এসময় অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
