মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

খুকৃবির নবাঙ্কুরের নেতৃত্বে শোভন-নিরব

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উমাইয়া আহমেদ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

শোভন-নিরব

ক্যাম্পাসে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া সংগঠন "নবাঙ্কুর" এর নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৩০ ও ৩১ আগস্ট উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা কয়েকদিন ধরে ক্যাম্পাসে জোরালো প্রচারণা চালান। ভোটের দিন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদ আল সাহাব শোভন, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আসওয়াদ ইসলাম নিরব, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, "নবাঙ্কুর" বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীবান্ধব নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও সাফল্য কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীবৃন্দ।

Link copied!