মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ০১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

চবিতে ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ’

চবি থেকে মোতাহের উদ্দীন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট (সিইউএসডি) আয়োজিত ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। নবীন বিতার্কিকদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্বে প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ীদের নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

রবিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন বিতার্কিকদের অংশগ্রহণে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব বিতার্কিককে সার্টিফিকেট প্রদান করা হয়।

সিইউএসডির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালা ও চ্যাম্পিয়নশিপে নবীন বিতার্কিকদের বিতর্কচর্চার পাশাপাশি যুক্তি উপস্থাপন, বিশ্লেষণ, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিইউএসডির মডারেটর প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সিইউএসডির সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. ইকরম হোসেন সমাপনী বক্তব্য এবং সাধারণ সম্পাদক নূরুল আলম উদ্বোধনী বক্তব্য দেন।

Link copied!