শুক্রবার ২৮, আগস্ট ২০২৬

শুক্রবার ২৮, আগস্ট ২০২৬ -- : -- --

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:১০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের নবীন ক্যাডেটদের নবীনবরণ ও বিদায়ী ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) নাঈম আহসান চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাডেট জেরিন তাসনিম প্রীতি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্যাডেট কর্পোরাল সালমান খান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ক্যাডেট কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস।

এ সময় বক্তব্য দেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো. মাহমুদ রেজা সৌরভ, ক্যাডেট কর্পোরাল সালমান খান ও ক্যাডেট সাদিয়া বিনতে শরিফ।

পরবর্তীতে বিদায়ী ক্যাডেট সার্জেন্ট সৈকত দাস এবং পিইউও নাঈম আহসান চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী ক্যাডেট সার্জেন্ট সৈকত দাসের হাতে পিইউও ও প্লাটুনের ক্যাডেটদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সবশেষে কেক কাটা ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবীন ক্যাডেটদের পথচলা গৌরবময় হোক এবং বিদায়ী ক্যাডেটের আগামী দিনগুলো সুন্দর ও সাফল্যময় হোক এমন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি।

Link copied!