বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

হার্ড ও সফট স্কিল উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ কর্মশালা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ‘ক্যারিয়ার জিপিএস: বিভিন্ন খাত, এসডব্লিউওটি বিশ্লেষণ ও একবিংশ শতাব্দীর দক্ষতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালায় অন-ক্যাম্পাস বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে বিভিন্ন দক্ষতাভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের হার্ড স্কিল ও সফট স্কিলের সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ক্যারিয়ার পরিকল্পনা, কর্মক্ষেত্রের সম্ভাবনা, এসডব্লিউওটি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

Link copied!