বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

ইটভাঙা গাড়ি উল্টে নিহত ১ আহত ৩

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খারপাড়া গ্রামের প্রবেশপথে ইটভাঙার একটি গাড়ি উল্টে উসমান মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত উসমান মিয়া খারপাড়া সংলগ্ন আশিঘর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ''চুলুয়া টিকাদার'' নামে পরিচিত গৌছ উদ্দিন টিকাদারের ছোট ভাই।

স্থানীয়রা জানান, খারপাড়া গ্রামের প্রবেশপথে ইটভাঙার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান উসমান মিয়া। আহত ৩ জনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার সঠিক কারণ এবং আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Link copied!