বুধবার ২৬, আগস্ট ২০২৬

বুধবার ২৬, আগস্ট ২০২৬ -- : -- --

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন মোঃ ফয়সাল 

ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার-এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফয়সাল। সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ফয়সাল আহমেদ।

গত ৩ আগস্ট (সোমবার) ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের মহড়া কক্ষে সংগঠনের প্রধান শিক্ষক উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার সকল সদস্যের উপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির নাম ঘোষণা করেন।

এবিষয়ে জানতে চাইলে থিয়েটার শিক্ষক উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির অনুপস্থিতির কারণে সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি করেছি। গঠনতন্ত্র অনুযায়ীই ঘোষণা করেছি।

এর আগে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অনিক দেব। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ায় সভাপতির পদটির শূণ্য থাকে। তার অবর্তমানে সংগঠনের কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়।

নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি মো. ফয়সাল জানান, নতুন দায়িত্ব, নতুন স্বপ্ন। সবাইকে সঙ্গে নিয়ে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারকে আরও এগিয়ে নিতে চাই। 

Link copied!