সোমবার ২৪, আগস্ট ২০২৬

সোমবার ২৪, আগস্ট ২০২৬ -- : -- --

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

আজ রবিবার (২৩ আগস্ট) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

পুরান ঢাকার ধূপখোলা মাঠে ওই সমাবর্তনের আয়োজন করা হয়। পরবর্তী সময়ে মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা কালো গাউন পরে সমাবর্তনে অংশ নেন।

তৎকালীন শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রশাসন প্রথম সমাবর্তনের আয়োজন করে। তবে দ্বিতীয় সমাবর্তন আয়োজন নিয়েও পরে অনিশ্চয়তা তৈরি হয়।

প্রথম সমাবর্তনের তিন বছর পর ২০২৩ সালের শুরুর দিকে দ্বিতীয় সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী, ওই বছরের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করা হয়।

তবে ওই বছরের এপ্রিল মাসে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় সমাবর্তন স্থগিত করা হয়। এরপর নতুন তারিখ নির্ধারণের কথা জানায় কর্তৃপক্ষ।

Link copied!