শুক্রবার ২১, আগস্ট ২০২৬

শুক্রবার ২১, আগস্ট ২০২৬ -- : -- --

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

পবিপ্রবি থেকে মোঃ ছফিউল্লাহ্

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, "দেশের গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণে দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।"

এদিকে পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশের সংবিধান সমুন্নত রাখা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং দেশের কল্যাণে রাষ্ট্রপতির কার্যকাল সফল ও গৌরবময় হবে। একই সঙ্গে তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের সেবায় আরও শক্তি কামনা করেন।

Link copied!