নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
সোমবার ১৭, আগস্ট ২০২৬ -- : -- --
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৬ আগস্ট ২০২৬) রাজধানী ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বর্তমান চিত্র তুলে ধরেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ সময় নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।