প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৭:১৯ এএম
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের জন্য ৫২ লাখ ৪৩ হাজার ৪৪৮ কপি বই ছাপার কাজ পেয়েছে দেশের ১১টি প্রিন্টিং প্রেস। প্রায় ৪১ কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া) প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এই প্রাক-প্রাথমিক বই ছাপার আনুষ্ঠানিক কাজ আগামী দু-এক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে।এনসিটিবি কর্তৃপক্ষ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যবইয়ের প্রিন্টিং শেষ করার ডেডলাইন দিয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ বইগুলো বিতরণের চূড়ান্ত পরিকল্পনা রয়েছে।
বিশাল সংখ্যার পাঠ্যবই প্রিন্টিংয়ের দায়িত্ব পাওয়া ১১টি প্রতিষ্ঠান হলো: অগ্রণী প্রিন্টিং প্রেস, আনন্দ প্রিন্টার্স লিমিটেড, অনুপম প্রিন্টার্স লিমিটেড, কর্ণফুলী আর্ট প্রেস, লেটার এন কালার লিমিটেড,মাস্টার সিমেক্স পেপার লিমিটেড, প্রিন্ট মাস্টার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশনস লিমিটেড, সাগরিকা প্রিন্টার্স, সরকার প্রেস ও সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং।
বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলেও এই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রনেই ছিল এনসিটিবির সকল কার্যক্রম।এর মধ্যে আনন্দ প্রিন্টার্স লিমিটেড প্রতিষ্ঠাতা ও মালিক স্বয়ং আওয়ামী নেতা রাব্বানী জব্বার। রাব্বানী জব্বার আওয়ামী মন্ত্রী মোস্তফা জব্বারের আপন ভাই।
ঘুরেফিরে এই আওয়ামী ব্যবসায়ীদের হাতেই বন্দী এখন মুদ্রণ শিল্প এবং এনসিটিবির সকল কার্যক্রম।
