শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

নোবিপ্রবির শরীরচর্চা বিভাগের নতুন পরিচালক জামাল উদ্দিন

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন

৮ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জামাল উদ্দিনকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিনকে নিম্নোক্ত শর্তে শরীরচর্চা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদান করা হলো। শর্তসমূহ হলো- নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে  এই নিয়োগ বিবেচিত হবে; এই নিয়োগ ৯ জুলাই ২০২৬ হতে কার্যকর হবে; বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে। 

নতুন দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় জামাল উদ্দিন জানান, “ একজন সাবেক নোবিপ্রবিয়ান হিসেবে আমি মনে করি শিক্ষার্থীদের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে  করবো দায়িত্ব করবো সেক্ষেত্রে সকলের সহযোগিতাও কামনা করছি।বিগত সময়ে আমরা আর্থিক সংকটের অযুহাত বিভিন্ন টুর্নামেন্ট থেকে আমাদের শিক্ষার্থীদের বিরত রাখা হয়েছে।আমি এটার নিশ্চয়তা দিয়ে বলতে চাই আমি দায়িত্বে থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। "

Link copied!