শনিবার ০৪, জুলাই ২০২৬

শনিবার ০৪, জুলাই ২০২৬ -- : -- --

ছাত্রীর সঙ্গে কলেজ শিক্ষকের আপত্তিকর ছবি, প্রেমালাপ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১০:৩০ এএম

শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ছবি © সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে শিক্ষকের সঙ্গে ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই ছবি ফেসবুকে ভাইরাল।

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. সাইদুল ইসলাম তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড়সহ ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষকের বিচার দাবি করেছেন অনেকেই।

স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী একটি মহল ওই শিক্ষকের পক্ষ নিয়ে তাকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে গত সোমবার ও এর আগে শনিবার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকরা আলোচনা সভা করেছেন বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয় কর্তৃপক্ষ গত শুক্রবার শিক্ষার্থীদের নিয়ে জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা ইকোপার্কে শিক্ষা সফরে যায়। সেখানে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম ছাত্রীদের সঙ্গে একাধিক ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন। ওই ছবিগুলোর মধ্যে কয়েকটি ছবিই আপত্তিকর বলে স্থানীয়রা মন্তব্য করেন। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন বিভিন্ন অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক ছাত্র জানায়, গত বছর বিদ্যালয় থেকে টুঙ্গিপাড়ায় শিক্ষা সফরে গেলে ওই ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলেছিল শিক্ষক।

তবে ওই শিক্ষকের দাবি, তার ছবি ব্যবহার করে ভাইরাল হওয়া বিভিন্ন অডিওর কণ্ঠ তার নয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোমেনা খানম বলেন, ওই শিক্ষকের ভাইরাল হওয়া অডিওর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ইতঃপূর্বে তার বিরুদ্ধে স্ত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। তাকে ইতোমধ্যে প্রাইভেট পড়াতে নিষেধ করাসহ এইচএসসি পরীক্ষার আসন্ন ব্যবহারিক পরীক্ষায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Link copied!