সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

চুয়েটের ইউআরপি বিভাগে বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন 

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:২১ এএম

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন  ভূইয়া  ও অন্যান্য অতিথিবৃন্দ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৪ ব্যাচের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২৫ জুন (বৃহস্পতিবার) ২০২৬ চুয়েটের একাডেমিক ভবন-৫ এর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইউআরপি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনাব দেবাশীষ রায় রাজা এবং ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রশীদ লোপা। এতে সঞ্চালনা করেন ইউআরপি বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী কৌশিক কাব্য এবং ইসরাত জাহান বুশরা।

Link copied!