মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১১:৫৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ বাংলাদেশ গঠনের আহ্বান

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুনর রশিদ, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুনর রশিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সঙ্কট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনে করে, একজন সচেতন শিক্ষার্থী কেবল জ্ঞানচর্চায় নয়; সমাজ ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি, প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করবেন। আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার।’

কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন সংগঠনের নেতারা। পাশাপাশি ‘একজন মানুষ, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’—এই প্রত্যয়কে সামনে রেখে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Link copied!