মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

জাবি ও ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব প্যাটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।রোববার (২১ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী অগ্রযাত্রায় একটি বড় অর্জন। টিআইএসসি নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তি এবং মেধাসম্পদ সংক্রান্ত আন্তর্জাতিক তথ্যে সরাসরি প্রবেশাধিকার পাবেন। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের উচ্চতর গবেষণা পরিচালনা এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আশাবাদী যে, এই প্রাতিষ্ঠানিক সহযোগিতার ফলে আমাদের তরুণ গবেষকরা দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখতে সক্ষম হবেন।" 

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার অফিস প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!