রবিবার ০৭, জুন ২০২৬

রবিবার ০৭, জুন ২০২৬ -- : -- --

তপু বর্মনের জোড়া গোলে বাংলাদেশে ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৯:৫২ এএম

ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচ হলেও ইতিহাসে স্থান করে নিলো বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ইউরোপীয় দলের মুখোমুখি হয়ে সান মারিনোকে ২-১ গোলে হারালোবাংলাদেশ।

খেলার শুরুতেই ১৯ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস হেড করে জালে পাঠান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, বাংলাদেশের জন্য লিড নিশ্চিত করেন। বিরতির আগে সান মারিনো সমতা আনে, নিকোলাসের কাছে গোলের সুযোগ হাতছাড়া হয়নি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সুযোগ ছিল বহু, তবে ৮৬ মিনিটে আবারও তপু বর্মন জালে বল পাঠিয়ে দ্বিতীয়বার লিড এনে দেন। হামজা চৌধুরীর ফ্রিকিক থেকে আসা বল হেডে গন্তব্যে পাঠান বিশ্বনাথ ঘোষ, যা বাংলাদেশের জয়কে নিশ্চিত করে।

একনজরে বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলকিপার), ইসা ফয়সাল, তপু বর্মণ, জামাল ভূইয়া (অধিনায়ক) (শায়িত সোম), শেখ মোরছালিন, হামজা চৌধুরী, রফিকুল ইসলাম (ফাহামিদুল ইসলাম), ফয়সাল আহমেদ ফাহিম(বিশ্বনাথ ঘোষ), তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা(কাজেম শাহ), সাদ উদ্দিন।

বাংলাদেশের জন্য এটি কেবল জয় নয়, ইতিহাসও; নতুন কোচের অধীনে ইউরোপীয় মাটিতে প্রথম সাফল্য।

Link copied!