রবিবার ০৭, জুন ২০২৬

রবিবার ০৭, জুন ২০২৬ -- : -- --

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ

মোঃ আয়নুল ইসলাম

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০১:০৬ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, চারা বিতরণ এবং পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) Mission Green Bangladesh, BELA, C3ER (BRAC University), Waterkeepers Bangladesh, CAPS, SACIN, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা, Project Management Institute Bangladesh, SRCL এবং ফুলকুঁড়ি আসর ঠাকুরগাঁও জেলা শাখার সম্মিলিত আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টের ডেপুটি ক্যাম্পাস সিনেটর মো. রাফিন আবসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর ঠাকুরগাঁও জেলা শাখার পরিচালক মাহমুদুন নবী তাবির।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে পরিবেশ রক্ষার দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের কুঁড়িদের অংশগ্রহণমূলক কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ লক্ষ্যেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Link copied!