রবিবার ০৭, জুন ২০২৬

রবিবার ০৭, জুন ২০২৬ -- : -- --

বাঞ্ছারামপুরে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ১২:৩২ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মিশন গ্রিন বাংলাদেশ-এর উদ্যোগে দেশব্যাপী ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে AYAM-এর সহযোগিতায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ৯টায় বাঞ্ছারামপুরের এটিআই ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্ধ্বতন প্রশিক্ষক কৃষিবিদ হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক কৃষিবিদ ওমর ফারুক এবং AYAM-এর উপদেষ্টা মাহবুব আলম।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মানববন্ধন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা পরিচালিত হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

"গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি দেশব্যাপী একযোগে বাস্তবায়ন করা হয়েছে।

Link copied!