রবিবার ১০, মে ২০২৬

রবিবার ১০, মে ২০২৬ -- : -- --

নির্বাচিত ১৪ হাজার সহকারী শিক্ষক যাচাইয়ে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৪৮ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ,কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে।

রোববার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ ও জমা দেওয়া কাগজপত্র যাচাই করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর বিরুদ্ধে পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। পাশাপাশি প্রার্থীদের জমা দেওয়া শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসের সত্যতাও যাচাই করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Link copied!