বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

নোয়াখালী কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ‘Study Abroad’ দিকনির্দেশনামূলক সেমিনার

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীতে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে ‘Study Abroad’ শীর্ষক দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে নোয়াখালী সরকারি কলেজ-এর অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার সুযোগ বিস্তৃত হলেও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং সাবেক কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক হারুনর রশীদ রুবেল।

বক্তারা সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি, ডকুমেন্টেশন, স্কলারশিপ সুযোগ এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিদেশে পড়াশোনার সময় বিভিন্ন জটিলতা মোকাবিলার উপায় নিয়েও আলোচনা করা হয়।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!