বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

জগন্নাথদীঘিতে পরীক্ষার্থীদের মাঝে রুটিন ও উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

পরীক্ষার্থীদের হাতে রুটিন ও উপহার তুলে দেন জাকারিয়া চৌধুরী যুবরাজ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয় করা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ। কর্মসূচিটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা-এর পক্ষ থেকে পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে রুটিন ও উপহার তুলে দেন জাকারিয়া চৌধুরী যুবরাজ। এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাইনুল হক চৌধুরী রাসেল, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান চৌধুরী পারভেজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!