রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

বাকৃবিতে রোভার স্কাউটদের দীক্ষা ও স্কাউটস ওন অনুষ্ঠিত

বাকৃবি থেকে মুহাম্মদ সোহান

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০১:০৪ পিএম

নতুন সদস্যদের দীক্ষা ও স্কাউটস ওন অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কাউটবৃন্দ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নতুন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান ও স্কাউটস ওন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) দিনব্যাপী টিএসসি’র ২য় তলায় রোভার স্কাউট অফিস কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলমের পরিচালনায় ১১ জন নতুন সদস্য দীক্ষার মাধ্যমে রোভার স্কাউটে যোগ দেন।

দিনব্যাপী আয়োজিত স্কাউটস ওন ও দীক্ষা অনুষ্ঠানে প্রায় ৫০ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , “আজকের দিনে বাংলাদেশে স্কাউটিং তরুণদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে দীক্ষা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটস ওন অনুষ্ঠানের মাধ্যমে শুধু ব্যক্তিগত উন্নয়নই নয়, সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ছাত্র-ছাত্রীরা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও তারা রোভার স্কাউটের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”

Link copied!