রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:২৪ এএম

ফাইল ফটো । ক্যাম্পাস রিপোর্ট

এম এ আজম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান)। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনার পর ঢাকা মহানগর পশ্চিম শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর শরিফুল ইসলাম (শরিফ দেওয়ান) তার প্রতিক্রিয়ায় বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সর্বদা প্রস্তুত।"

তিনি আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

শরিফুল ইসলামের এই দায়িত্বপ্রাপ্তিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন ইউনিট ও শাখার নেতাকর্মীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করেছেন, শরিফুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

Link copied!