রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

কুবি ডান্স ক্লাবের আহবায়ক কমিটি

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:০০ এএম

ফাইল ফটো । ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব”। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সামিন বখশ সাদী এবং সদস্য সচিব হিসেবে উম্মে হাবিবা শান্তা। 

রবিবার (৩ মে) এক বিবৃতির মাধ্যমে ক্লাবের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।  

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে মাহফুজুর রহমান ভূঁইয়া রাফি। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব এবং  বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. নাহিদা বেগম।

প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ড. নাহিদা বেগম বলেন, “সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্পমাধ্যমের নতুন এই সংগঠনের পথচলায় অবারিত শুভেচ্ছা রইলো।”

আহ্বায়ক মোঃ সামিন বখশ সাদী বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করতে এই ডান্স ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা তাদের নৃত্য প্রতিভা বিকাশ ও উপস্থাপনের সুযোগ পাবে।”

সদস্য সচিব উম্মে হাবিবা শান্তা বলেন, “এই ক্লাব শুধু নাচের জায়গা নয়, এটি অনুভূতির প্রকাশের একটি মাধ্যম। আমরা চাই এটি হোক সৃজনশীলতা, ভালোবাসা ও সম্মিলিত বিকাশের একটি সুন্দর অধ্যায়।”

প্রতিষ্ঠাকালীন সদস্য মাহফুজুর রহমান ভূঁইয়া রাফি বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”

Link copied!