রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

ঢাবিতে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:৫০ এএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন ট্রান্সফরমেশন প্রজেক্ট এবং ইউএটিএফএস-এর যৌথ উদ্যোগে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল (২ মে ২০২৬) শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন|

‎হিট-সাব প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম এবং হিট প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| ¯^াগত বক্তব্য দেন পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা|

‎উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ টি সাব- প্রজেক্টের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ’ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ| মানসম্মত গবেষণার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রকল্পের বাজেট দ্রুত খরচ করে শূন্যে নামিয়ে আনা সাফল্যের প্রকৃত মানদণ্ড হতে পারে না; বরং মানসম্মত গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক মানের জার্নালে, বিশেষ করে কিউ-ওয়ান জার্নালে গবেষণাপত্র প্রকাশই প্রকৃত সাফল্যের সূচক হওয়া উচিত| যা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং ও মর্যাদা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| তিনি বলেন, জটিল হিসাবরক্ষণ ও আর্থিক নিয়মনীতির বাড়তি চাপ গবেষকদের মূল গবেষণা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

তাই এসব প্রশাসনিক কাজ দক্ষ সহকারীদের মধ্যে বণ্টন করা উচিত | আর্থিক ব্যবস্থাপনার নিয়মগুলো আরও সহজ ও গবেষণাবান্ধব করার উপরও তিনি গুরুত্বারোপ করেন| তিনি বলেন, প্রকল্প সংক্রান্ত নথিপত্র ˆতরির ক্ষেত্রে 'কাট-পেস্ট' নির্ভরতা এড়িয়ে চলতে হবে, কারণ এতে ভুল তথ্য থেকে যাওয়ার ঝুঁকি থাকে এবং গবেষণার মান ক্ষুণ্ন হতে পারে| ¯^চ্ছতা বজায় রেখে বাজেট ব্যবস্থাপনা ও ব্যয় প্রক্রিয়া পরিচালনার উপরও তিনি গুরুত্বারোপ করেন|

‎উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫টি সাব-প্রজেক্টের এসপিএম টিম, সাব- প্রজেক্টের ম্যানেজমেন্ট কর্মকর্তা, ইউএটিএফএস- এর সকল সদস্য এবং সাব- প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত  কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন|  

Link copied!