প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:৫২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সংগঠন ইবি ডান্স এসোসিয়েশন (স্পার্কেল)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রায়হান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সাইমুম ইসলাম।
শনিবার (২ মে) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বর্নালি বর্ন, শাহারা আক্তার সিথি, শেখ রুম্মান ও মিম জাহান কুশি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহবুবা তানজিম ও মুশাররাত বাশার ফারিহা। সাংগঠনিক সম্পাদক পদে আছেন আসমা সাবিহা মারিয়া ও ইমন কুমার সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রলয় সাহা।
এছাড়াও দপ্তর সম্পাদক পিথি মারিয়া, সহ-দপ্তর সম্পাদক বৃষ্টি ইসলাম, আইটি সম্পাদক আরিফ আল হাসান, প্রচার সম্পাদক শাহরিয়ার বিশ্বাস নাফিজ, উপ-প্রচার সম্পাদক উর্মিলা তন্নি, মিডিয়া কভারেজ ও সোশ্যাল সম্পাদক ফারুক মাহমুদ সৌরভ, নৃত্যবিষয়ক সম্পাদক তাবাসসুম তিথি এবং ইভেন্ট ও পারফরমেন্স সম্পাদক শ্রাবনীসহ আরও অনেকে বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ফারদিন ইসলাম, ওহেদুজ্জামান লুথ, সুরাইয়া শেখ মিম, শিমলা বিশ্বাস ও হাবিবা হিমু।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইমুম ইসলাম বলেন, “দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সঠিক সমন্বয় রেখে প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবো।"
সভাপতি আবু রায়হান বাবু বলেন, “স্পার্কেল শুধু একটি সংগঠন নয়, এটা আমাদের সবার পছন্দ ও সৃজনশীলতার জায়গা। আমরা একসাথে এই সংগঠনকে আরও উঁচুতে নিয়ে যেতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
