রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৫:০৬ পিএম

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলে দেখা যায়, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ। মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছে।

গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হলো।

ফলাফল জানতে শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে nu<space>athn<space>Aplication ID লিখে 16222 নম্বরে পাঠাতে পারবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Honour’s Tab-এ গিয়ে Admission Test Result অপশন থেকেও ফল দেখা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Honours) এবং Important Notice অপশন থেকে জানা যাবে।

ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!