রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছরপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ব্র্যাক ইউনিভার্সিটি-এর ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) দুই দশক পূর্ণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি, মঞ্চনাটক ও যাত্রাপালাসহ নানা আয়োজনে মুখর ছিল পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য গ্লোবাল সাউথের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়া, আর এই লক্ষ্য অর্জনে ভাষা ও সংস্কৃতি চর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। তিনি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ভাষা মানুষে মানুষে এবং সংস্কৃতিতে সেতুবন্ধন তৈরি করে।

বিআইএলের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ বলেন, ভাষা যেন কারও মেধা, সামর্থ্য ও সুযোগের পথে বাধা না হয়—এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ। সমাপনী বক্তব্যে বিআইএলের পরিচালক প্রফেসর শায়লা সুলতানা প্রতিষ্ঠানের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইরাম মরিয়ম।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের একজন জানান, বিআইএলে ভাষা শিক্ষার মাধ্যমে তিনি চীনে গিয়ে চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন।

বিদেশি শিক্ষার্থীরাও নিজ নিজ সংস্কৃতি ও ভাষার মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। এদিন আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ‘ব্যাচেলর অব আর্টস ইন অ্যাপ্লায়েড ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ’ প্রোগ্রাম।

অনুষ্ঠানে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং মঞ্চস্থ হয় “সক্রেটিসের জবানবন্দি” নাটক। এছাড়া ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনগত সুরক্ষা কর্মসূচির পরিবেশনায় যাত্রাপালা অনুষ্ঠিত হয়।

সবশেষে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ তাদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

BRAC anniversarry 1.jpg
Link copied!