বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মঈনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। গত (২২ এপ্রিল ২০২৬) বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে। নিয়োগটি ২২ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে এবং সর্বোচ্চ ৯০ দিন অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বহাল থাকবে—যেটি আগে ঘটে।

উল্লেখ্য, এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান পদত্যাগ করায় পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্যতা পূরণে নতুন করে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

Link copied!