বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

জবিতে ‘বিশেষ বৃত্তির' জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে নির্দেশনা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বিশেষ বৃত্তির নীতিমালা – ২০২৫’-এর আওতায় বৃত্তিপ্রাপ্তির প্রক্রিয়ায় থাকা শিক্ষার্থীদের ব্যাংক-সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিশেষ বৃত্তির নীতিমালা–২০২৫’ অনুযায়ী যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে আবেদন করে সংশ্লিষ্ট বিভাগে আবেদনপত্র জমা দিয়েছেন এবং বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন, তাঁদের নির্ধারিত ওয়েবসাইটে (https://scholarship.jnu.ac.bd) প্রবেশ করে ব্যাংক-সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে।

এ জন্য আগামী ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে নির্ধারিত ফরমে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের যেসব তথ্য প্রদান করতে হবে, সেগুলো হলো-স্টুডেন্ট আইডি নম্বর, শিক্ষার্থীর নাম (ব্যাংক হিসাবের নাম অনুযায়ী), ব্যাংকের নাম, শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক হিসাব নম্বর (১৩ থেকে ১৭ সংখ্যার), শাখার নাম এবং রাউটিং নম্বর।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত তফসিলি ব্যাংকে হিসাব থাকতে হবে; কোনো এজেন্ট ব্যাংক, সাব-ব্রাঞ্চ বা মোবাইল ব্যাংকিং হিসাব গ্রহণযোগ্য হবে না।

Link copied!