প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কথিত ‘গুপ্ত রাজনীতি’ এবং এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানির বিচার দাবি করেছে জবি শাখা ছাত্রদল। গত ২১ শে এপ্রিল,মঙ্গলবার ভাষা শহীদ রফিক ভবনের সামনে উক্ত দাবীতে মানববন্ধন করে ছাত্রদল ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের ২০তম ব্যাচের এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রেমের সম্পর্কের আড়ালে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা ও যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠে আসে।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে উদ্বেগজনক তথ্য সামনে আসে। ভুক্তভোগী তিন নারী শিক্ষার্থী ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ প্রেক্ষাপটে আয়োজিত মানববন্ধনে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন,'' সম্প্রতি এক শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা ও সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে।
শুরুতে তাকে শিবিরের কর্মী হিসেবে অস্বীকার করা হলেও পরে জানা যায়, তিনি সংগঠনটির পদধারী নেতা ছিলেন। অভিযোগ ওঠার পর তিনি নিজের ফেসবুক আইডি বন্ধ করে দেন বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান নেতৃত্বের পক্ষ থেকেও তাকে অস্বীকার করা হয়েছে, যা ‘গুপ্ত রাজনীতি’র বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি''
এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
