প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম
চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবাদানকারী প্রতিষ্ঠান লাইকেন। বৃহত্তর পরিকল্পনা ও ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি আইটি, ডিজিটাল মার্কেটিং ও কনসালটেন্সি সেবা প্রদান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে ডিজিটাল সমাধান সহজলভ্য করাই তাদের মূল লক্ষ্য। লাইকেনের সেবার আওতায় সফটওয়্যার ও অটোমেশন সল্যুশনের মধ্যে ERP, CRM, HRM, POS-সহ বিভিন্ন কাস্টমাইজড সফটওয়্যার ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমরান কবির বলেন, “বর্তমান সময়ে ব্যবসা ও সেবাখাতে টিকে থাকতে হলে ডিজিটাল রূপান্তরের কোনো বিকল্প নেই। সেই চিন্তা থেকেই আমরা ‘লাইকেন’ প্রতিষ্ঠা করেছি, যাতে এক ছাতার নিচে মানসম্মত ও কার্যকর ডিজিটাল সেবা প্রদান করা যায়। আমরা চাই চট্টগ্রামসহ সারা দেশের উদ্যোক্তারা সহজেই আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করে তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারেন।”
এছাড়াও কনটেন্ট রাইটিং ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে সহায়তা করা হবে। পাশাপাশি ডিজিটাল প্রিন্টিং ও সাইনেজ সল্যুশনের মাধ্যমে ব্যানার, ফেস্টুন ও ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল তৈরির সুবিধা থাকবে।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু সেবা প্রদান নয়, বরং ক্লায়েন্টদের দীর্ঘমেয়াদে সহযোগিতা করে তাদের সফলতার অংশীদার হওয়া। দক্ষ টিম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আমরা নির্ভরযোগ্য ও ফলপ্রসূ সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ডিজিটাল মার্কেটিং সেবার আওতায় ফেসবুক মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি, UI/UX ডিজাইনসহ ক্রিয়েটিভ সল্যুশনও প্রদান করবে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি স্ট্র্যাটেজি ও কনসালটেন্সি সেবার মাধ্যমে ব্যবসার উন্নয়ন, ডাটা-নির্ভর পরিকল্পনা এবং কাস্টমাইজড সমাধান দেওয়ার কথা জানিয়েছে লাইকেন।
প্রতিষ্ঠানটির দাবি, দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের জন্য দ্রুত, সহজ এবং কার্যকর ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে।
