প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পিএম
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বিএনসিসি রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্পিং—২০২৬।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পিং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
এই ক্যাম্পিংয়ে চট্টগ্রামের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন ক্যাডেট অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান, পিপিএমএস, পিএসসি। ক্যাম্পিং পরিচালনার দায়িত্বে থাকবেন কর্ণফুলী রেজিমেন্ট ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর মো. রাফিকুল হাসান রাফি।
ক্যাম্পিংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি অফিসার, পিইউও, টিইউও ছাড়াও সামরিক ও অসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
সাতদিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
