প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিহারিকা দাস জাপান সরকার প্রদত্ত মেক্সট স্কলারশীপ এর জন্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি জাপানের Kagoshima University তে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) বিএন প্রফেসর ড. মো. জিয়াউল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডীন ড. মো. মাহাবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখছে, যা জাতির জন্য গৌরবের। তিনি আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীরা দেশে ফিরে জাতীয় উন্নয়নে অবদান রাখবে।
অনুষ্ঠানে কৃষি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
