আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
বৃহস্পতিবার ১৯, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --
ডিজিটাল সরঞ্জামাদি হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এরই অংশ হিসেবে স্মার্ট পাঠদান ব্যবস্থা গড়ে তুলতে চারটি ডিজিটাল মনিটর, কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব চালুর লক্ষ্যে ২৫টি কম্পিউটার এবং দ্রুত সময়ে শিক্ষার্থীদের সনদ প্রদানে আধুনিক কালার প্রিন্টার ও ইউপিএস ক্রয় করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিভিন্ন বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
এসময় মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. আশিকুজ্জামান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় কম্পিউটার গবেষণাগার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা অতিদ্রুত চালু করা হবে। যেখানে সকল বিভাগের নিয়মিত শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম চালিয়ে নিতে পারবে।