প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র রমজান মাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি (১লা রমজান) থেকে ২৬ ফেব্রæয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য কার্যদিবসে শিক্ষার্থীদের প্রথম পিরিয়ড শুরু হবে সকাল ৮:৪৫ ঘটিকা এবং সর্বশেষ ৯ম পিরিয়ড শেষ হবে বিকাল ৩:৩০ ঘটিকায়। দুপুর ১২:৪৬ ঘটিকা থেকে ১:৩০ ঘটিকা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, অফিস ও শাখাগুলোর জন্য অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর ১:১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত বিরতি থাকবে।
এছাড়া, ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ১৬ দিন রমজান ভ্যাকেশন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে ভ্যাকেশন চলাকলীন সময়ে সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত অফিস সময়সূচী নির্ধারণ করা হয়েছে। এসময় দুপুর ১ঃ১০ ঘটিকা থেকে দুপুর ১ঃ৩০ ঘটিকা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।
