শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

গবিসাসের ত্রয়োদশ কমিটির দায়িত্বে নিরব ও তাহমিদ

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

ফাইল ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদুল নিরব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফেস দ্য পিপলের প্রতিনিধি তাহমিদ হাসান। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী এক বছর মেয়াদি এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

নবগঠিত ১০ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন একঝাঁক তরুণ সংবাদকর্মী। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহিদুজ্জামান সিয়াম (মানবকন্ঠ), অর্থ সম্পাদক রাজিউল ইসলাম শান্ত (খোলা কাগজ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোবিনুল ইসলাম রাসা (বাংলাবাজার পত্রিকা) নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে সানজিদা খানম ঊর্মি (দৈনিক সকাল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস লামীসা (ঢাকা এক্সপ্রেস) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রুবাই ইসলাম চয়ন (দেশ দেশান্তর ২৪) দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম রিফাত (বাংলাদেশের খবর) ও শামীম রেজা (দৈনিক ফুলকি)।

এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে মারুফ হাসান (ক্যাম্পাস রিপোর্ট ২৪) মো:ওমর (লেন্স এশিয়া) ও শিহাব আহসানের (আজকের বাংলা) নামও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সাংবাদিকদের দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গবিসাসের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরতে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা লেখনীর মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে এবং পেশাদারিত্ব বজায় রেখে সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Link copied!