প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
আজ শুক্রবার (৩০জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কলা অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা। এসময় প্রধান ফটকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করেছেন জবি ছাত্রদল ও ছাত্রশিবির।
ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়।
এই বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের জবি শাখার সভাপতি রিয়াজুল ইসলাম বলেন ইসলামী ছাত্রশিবিরের জবি শাখার হেল্প ডেস্ক থেকেও শিক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, প্রয়োজনীয় তথ্য প্রদানসহ নানা ধরনের সহযোগিতা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পানি দিয়েও সাহায্য করেন।
'বি' ইউনিট তথা কলা ও আইন অনুষদের এ পরীক্ষাটি দুপুর ৩:৩০মিনিট থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
জানা যায়, এবার 'বি' ইউনিটে মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৯ হাজার ৮০৭জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১০২ জন পরীক্ষার্থী। এবার মূল পরীক্ষা হবে ৭২ নম্বরের বহুনির্বাচনী এবং ১৮ নম্বর এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর প্রদান করা হবে।
