রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬

রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

ইউআইটিএস ইংরেজি বিভাগে সেমিনারে ড.সলিমুল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও একাডেমিশিয়ান প্রফেসর ড. সলিমুল্লাহ খান

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে “Postcolonial Theory in the Aftermath of Postcolonialism: Reconsidering the Role of English Departments Today” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত (৫ ফেব্রুয়ারি ২০২৬) বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে মূল বক্তা (Keynote Speaker) হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও একাডেমিশিয়ান প্রফেসর ড. সলিমুল্লাহ খান।

বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. ফিরোজ আল মামুন খান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং ড. অমল চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান।

এরপর ইংরেজি বিভাগের প্রভাষক আফসানা আফরোজ মুন মূল বক্তার সংক্ষিপ্ত প্রোফাইল পাঠ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান পোস্টকলোনিয়াল তত্ত্বের বর্তমান প্রাসঙ্গিকতা, এর সীমাবদ্ধতা এবং পোস্টকলোনিয়াল পরবর্তী সময়ে ইংরেজি বিভাগগুলোর একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক ভূমিকা নতুন করে কীভাবে ভাবা যায়-সে বিষয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন। তিনি সাহিত্য, রাজনীতি, জ্ঞান উৎপাদন এবং সমসাময়িক বিশ্ববিদ্যালয়চর্চার সঙ্গে পোস্টকলোনিয়াল চিন্তার সংযোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মূল বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

সেমিনারটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা শুভ দাস।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ড. ফিরোজ আল মামুন খান ইউআইটিএস-এর পক্ষ থেকে প্রধান অতিথি ও মূল বক্তাকে তাঁদের মূল্যবান সময় ও দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি সেমিনার সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সেমিনারটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও একাডেমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Link copied!