শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬

শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

দুর্ঘটনার কবলে নিটারের দুই শিক্ষার্থী

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

ফাইল ফটো

 ঢাকা–আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকা যেন ক্রমেই একটি মৃত্যু-ফাঁদে পরিণত হচ্ছে। প্রায়শই এ এলাকায় ঘটে চলেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি, ২০২৬ ) জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন নিটারের ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পল্লব আহমেদ প্রাপ্ত ও প্রজ্ঞা শিকদার। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহত দু’জনকে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় দু’জন শিক্ষার্থীই গুরুতরভাবে আহত হন এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আঘাতের মাত্রা বিবেচনায় পল্লব আহমেদ প্রাপ্তকে একদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রজ্ঞা শিকদারকে আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। এদিকে, এলাকাবাসী ও শিক্ষার্থীরা ঢাকা–আরিচা মহাসড়কের এই ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Link copied!