আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --
ফাইল ফটো
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল আমিন চকদার(২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামছুল ইসলাম রিয়াজ (২০২১-২২ শিক্ষাবর্ষ)।
গত ২৪ জানুয়ারি সংগঠনটির সদ্যবিদায়ী সভাপতি নিরুপম দে অর্নব এবং সাধারণ সম্পাদক নিরোজ সূত্রধর নিলয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সহ-সভাপতি হয়েছেন রুহুল আমিন চকদার,মোঃ তোফাজ্জল মিয়া,নূরজাহান বেগম ফিজা,আবু হাসানাত সানি,মুহাম্মদ উজ্জল,অজয় শীল,প্রান্ত নিরুপম দে,সাজিদুর রহমান,প্রজ্ঞা পারমিতা
যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন আশিষ সূত্রধর,মোঃ জাহিদুল ইসলাম নয়ন,আকতার হোসেন,তাহমিনা আক্তার আঁখি,আজিজুর রহমান রাজু ,শাহ মোঃ সুমন মিয়া,দেবজিত দাস,মোঃ খুকন তালুকদার
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ নাফিস আলম, প্রান্ত সরকার ,হিমেল দাশ,নয়ন দেব।
অর্থ-বিষয়ক সম্পাদক হয়েছেন সাদিয়া রহমান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক অভিষেক দত্ত, প্রচার সম্পাদক কেয়া আক্তার,উপ প্রচার সম্পাদক তুষার রঞ্জন দাস রবিন, দপ্তর সম্পাদক সৌরভ দেব , উপ-দপ্তর সম্পাদক ফৌজিয়া তাবাস্সুম মুন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন আরিফ হোসেন রাব্বি, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারিহা জান্নাত,ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ শরীফ পাঠান, উপ-ক্রিড়া বিষয়ক সম্পাদক আল রাব্বি নাহিন, ছাত্র-বিষয়ক সম্পাদক পদে রাকিবুল হাসান, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক আবজাল, ছাত্রী-বিষয়ক সম্পাদক পদে ঐশ্বরী তালুকদার, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইয়াসমিন জামান।
এছাড়াও ধর্ম-বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন তুষার, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মীর আবু কায়সার,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়া চৌধুরী ইমু, উপ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিপা সূত্রধর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার সনি ,উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ছাইফ উদ্দিন, শারমীশবজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী , বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক নাহিদ মোস্তফা তামিম,প্রকাশনা বিষয়ক সম্পাদক অনিক দাস, উপ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুমা আক্তার চাদনী, পরিবেশ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সুস্মিতা দাস বন্যা ,উপ-পরিবেশ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাইম ইসলাম,সমাজ-সেবা বিষয়ক সম্পাদক অনুপম তালুকদার, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক অন্তর সরকার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোঃ তায়ীম খান, মোঃ সাদিকুর রূমোন,রূদ্র ঘোষ, শ্রীচরণ বৈষ্ণব ,মোঃ নাঈম মিয়া, আসিফ আহমেদ,তায়েফ হাসান রোমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ তাহমিদ হাসান, আহমেদ ইমতিয়াজ সামি, মোঃ রেজাউল করিম, মোঃ মনিরুজ্জামান।
প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এ. কে. এম. শাহীদুল ইসলাম চৌধুরী (ভাইস প্রিন্সিপাল, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা) এবং মাঈদুল হোসাইন (সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, গোবিপ্রবি)।
উপদেষ্টা হিসেবে আছেন আব্দুর রহিম(প্রভাষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, গোবিপ্রবি), অসীম কুমার দাস(সরকারি কর্মকর্তা, গোপালগঞ্জ) মোঃ শাহাব উদ্দিন (প্রোডাকশন ম্যানেজার, ইডিসিএল, গোপালগঞ্জ) এবং আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ (পিএস টু ভিসি, গোবিপ্রবি)।
এছাড়াও রয়েছেন মোঃ বাবলু আজাদ, ফজলুর রহমান রাকিব, সাব্বির হোসেন, মুজিবুর রহমান মান্না, সুমন ধর ,রাজিউর রহমান,মাহমুদ নূর,জাকির হোসেন , মোঃ ওবায়দুল হক,মোঃ আল-আমিন, হাসান আহমেদ, রাকিব মিয়া, দেলোয়ার হোসেন, জিহাদ হাসান।
ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন সাবেক সভাপতি অনুপম দে অর্নব এবং সাবেক সাধারণ সম্পাদক নিরোজ সূত্রধর।
নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন চকদার উক্ত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে বলেন "আপনাদের ভালোবাসা ও সমর্থনে অর্পিত এই গুরুদায়িত্ব আমি অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করছি।ইনশাআল্লাহ, মেধা ও ভাতৃত্বের সেতুবন্ধনে আমাদের প্রিয় পুণ্যভূমি সিলেটের শিক্ষার্থীদের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করব এবং সকলের সহযোগিতায় আধুনিক ও গতিশীল ছাত্র সংগঠন উপহার দেব।"