প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইনস্টিটিউটের ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল (৫ ফেব্রুয়ারি ২০২৬) বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
